,

ধর্ষণের পর হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড

news-image

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা করে জরিমানা দিয়েছে আদালত।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মো. জিয়াউর রহমান এই দন্ডাদেশ প্রদান করেছন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারি কৌশুলি (এপিপি) আঞ্জুমানআরা বেগম ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২০ এপ্রিল রাত ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রামের আইনাল হকের মেয়ে মুনিরা বেগম (২২) কে বিয়ের প্রলোভন দিয়ে একই উপজেলার আইড়ামারি গ্রামের কয়েশ আলীর ছেলে জীবন ওরফে বাবু ডেকে নিয়ে গিয়ে জনৈক মিজানুর রহমানের ভুট্টার ক্ষেতে সহযোগীদের নিয়ে পালাক্রমে ধর্ষনের পর হত্যা করে। এ ঘটনায় মুনিরা বেগমের মা সুলেখা বেগম ২০১৪ সালের ২২ এপ্রিল শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদ ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালতে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে।
মামলার ২০ স্বাক্ষীর মধ্যে ১৯ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত শিবগঞ্জের জীবন ওরফে বাবু, কেতাব, আলমগীর হোসেন, নুরুল ইসলাম ডাক্তার, জেনারুল ডাক্তারকে মৃত্যুদ- ও প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদ- প্রদান করে। মামলা ৬ জনকে খালাস প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা