,

অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া অনুমোদন

news-image

নিউজ ডেস্ক : জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম এক ব্রিফিংয়ে বলেন, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এর ফলে অনলাইন গণমাধ্যমকে প্রস্তাবিত সম্প্রচার কমিশনের কাছ থেকে নিবন্ধন নিতে হবে।

তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় আঠারশ’ অনলাইন গণমাধ্যম রয়েছে। নীতিমালা অনুযায়ী এসব অনলাইন গণমাধ্যমকে নিবন্ধন নিতে হবে। ।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা অ্যাক্ট অনুযায়ী নিবন্ধিত সংবাদপত্রের অনলাইন সংস্করণকে নতুনভাবে নিবন্ধন করতে হবে না। তবে অনলাইন ভার্সনের বিষয়টি কমিশনকে জানাতে হবে। টেলিভিশনের অনলাইন ভার্সনের বিষয়টিও যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে এবং ফি দিতে হবে।

তবে প্রস্তাবিত সম্প্রচার কমিশন হওয়ার আগ পর্যন্ত তথ্য মন্ত্রণালয় অনলাইন গণমাধ্যম দেখভাল করবে বলে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা