,

শাহরুখ-আনুশকার নতুন ছবির ফার্স্ট লুক প্রকাশ

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের রুপালি পর্দা কাঁপাতে আবারও নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন বলিউডের রোমান্স কিং খ্যাত অভিনেতা শাহরুখ খান। তাকে সর্বশেষ দেখা গিয়েছিলো একশন থ্রিলার ‘‌রেইস’ ছবিতে।

তারপর কাঁধের অস্ত্রোপচার করে কিছুদিন নিজেকে বিশ্রাম দিয়েছিলেন শাহরুখ। চলতি বছরের শুরুতে কাজ শুরু করেন পরিচালক ইমতিয়াজ আলীর নতুন ছবি ‘যাব হ্যারি মেট সজল’ ছবিটিতে।

দীর্ঘদিন পর নতুন এই ছবিটিতে শাহরুখের সঙ্গে জুটি গড়েছেন আনুশকা শর্মা। ছবিটির কাজ প্রায় শেষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবিটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তারই ধারাবাহিকতায় প্রকাশ হয়েছে ছবিটির ফাস্ট লুক।

শাহরুখ খান তার ব্যক্তিগত ফেইসবুক পেজে ছবিটির ফাস্ট লুক শেয়ার করেছেন। সেখান থেকেই ভক্তরা উঁকি মারছেন ট্রেলার দেখতে ইউটিউবে। সেখানে একটি সংলাপ বলতে দেখা যায় শাহরুখ ও আনুশকাকে। ট্রেলারে বোঝা যাচ্ছে আবারো একটি রোমান্টিক গল্পে দেখা যাবে এই তারকা জুটিকে।

বলিউড সূত্রের খবর, আগামী ৪ আগস্ট মুক্তি দেয়া হবে ‘যাব হ্যারি মেট সজল’ ছবিটি।

ভিডিও দেখুন:-

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা