সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংহ শাবকের সঙ্গে খেলা করার মাশুল গুনলেন স্বল্পবসনা মডেল (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ‘ডিজনি’-এর চিরকালীন ছবি ‘দ্য লায়ন কিং’-এর থিম সং ‘সার্কল অফ লাইফ’ গেয়েছিলেন কিংবদন্তি ব্রিটিশ গায়ক স্যার এলটন জন। আর সেই গানের ভিডিওতে এলটন জনকে রীতিমতো খেলা করতে দেখা গিয়েছিল এক সত্যিকারের সিংহ শাবকের সঙ্গে। সেখান থেকেই প্রেরণা পেয়েছিলেন রুশ অন্তর্বাস মডেল শ্বেতা বিলিয়ালোভা।

সম্প্রতি তিনি এমন একটি ভিডিও ক্লিপ তার ইনস্টাগ্রাম একাউন্টে আপলোড করেছেন, যা কেবল শুধুমাত্র ভাইরালই হয়নি, সেটা দেখে তাজ্জব হয়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া। ‘লায়ন কিং’-এর সঙ্গে মিল রেখে এই ক্লিপটির নাম শ্বেতা দিয়েছেন ‘সিম্বা’। ক্লিপের ব্যাকগ্রাউন্ডে বাজছে এলটন জনেরই সেই ‘সার্কল অফ লাইফ’।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল শ্বেতার বেডরুম হলেও পুরো আবহেই কেমন একটা আফ্রিকা আফ্রিকা ভাব। সিংহশাবককে নিয়ে সেই রকমভাবে চটকা চটকি করছিলেন শ্বেতা, যেমনটা করা হয়েছিল ছবিতে। কিন্তু সিংহছানাকে মুখের সামনে তুলে ধরতেই ঘটে গেল সেই বাজে ঘটনা। সিংহছানা শ্বেতার মুখের ওপরে প্রস্রাব করে দেয়।

কিন্তু শ্বেতা পুরো ব্যাপারটিকে স্পোর্টিংলি নিয়েছেন। তাই মজা করে পোস্ট করেছেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায়। তার পরে প্রায় ৭৫,০০০ লাইক পড়ে সেই পোস্টে। সেই সঙ্গে অনেকে এ কথাও বলতে শুরু করেন যে, পুরো ব্যাপারটাই নাকি সাজানো। ক্যামেরাম্যানই নাকি কায়দা করে পিচকিরি দিয়ে পানি ঢেলে দেয়া হয়েছে শ্বেতার মুখে। ব্যাপারটা নাকি একেবারেই পাবলিসিটি স্টান্ট।

কিন্তু এ বিষয়ে শ্বেতা মুখেকুলুপ এঁটেছেন। অনেকে একথাও বলছেন, মুখ খোলা তার পক্ষে সম্ভবই নয়, কারণ তার মুখে তো সিংহছানা প্রস্রাব করে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড