,

অভিষেকে নাখোশ ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : স্বামী অভিষেকে নাখোশ বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি এমনটাই জানিয়েছেন অভিষেক নিজেই।

দাম্পত্য জীবন ভালোই কাটছে অভিষেক-ঐশ্বরিয়ার। তাদের ঘর আলো করে এসেছে একটি কন্যা সন্তান। তবে হঠাৎ বলিউড ডিভার এমন মন ভারের কারণ জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

তাদের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, একটি চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে না পারায় জুনিয়র বচ্চনের ওপর বেজায় নাখোশ রাই সুন্দরী। সম্প্রতি অনলাইনে নিজের নতুন সিনেমা ‘ব্যাঙ্ক চোর’ সংক্রান্ত একটি খেলায় অংশ নেওয়ার জন্য অভিষেক বচ্চনকে আহ্বান জানান অভিনেতা রীতেশ দেশমুখ। কিন্তু খেলাটি শেষ করতে পারেননি জুনিয়র বচ্চন। সেই কারণে স্ত্রী ঐশ্বর্য যে তার উপর বেশ মন ভার করেছেন তা নিজের মুখে স্বীকার করেছেন তিনি।

এ প্রসঙ্গে রীতেশ দেশমুখ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে অভিষেক বচ্চন বলেন, ‘আমি চেষ্টা করেছিলাম, খুবই চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না ব্রাদার। মনে হয় না, আমার বউ খুব একটা খুশি হবে। কিন্তু আমি চেষ্টা করেছিলাম। এখন এটা তোমার ওপরই ছেড়ে দেব। এই কাপ চ্যালেঞ্জটা তোমার জন্য। তুমি এই খেলার জন্য শ্রেষ্ঠ।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের