,

১২ পুলিশ পরিবারকে ৩৬ লাখ টাকা অনুদান

news-image

 

নিজস্ব প্রতিবেদক : দায়িত্ব পালনরত হতাহত ১২ পুলিশ সদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রী ঘোষিত এককালীন ৩৬ লাখ টাকা অনুদান দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রবিবার সকালে ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্সে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া হতাহত পুলিশ সদস্যদের পরিবারের কাছে আর্থিক অনুদান তুলে দেন।

অনুদান তুলে দিয়ে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, কর্তব্যরত অবস্থায় যারা নিহত হয়েছেন তাদের জীবনের মূল্য আমরা দিতে পারবো না। আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়-দায়িত্ব আমরা নিবো এবং নিচ্ছি।’

তিনি বলেন, কর্তব্যরত অবস্থায় আমাদের কোনো সদস্য যদি আহত হয় অবশ্যই আমরা তার সকল চিকিৎসার ব্যয় বহন করবো। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দেখভাল করারও আমাদের দায়িত্ব। এই টাকা দেয়াই শেষ না। আরও যদি তাদের আর্থিক সহায়তার দরকার হয়, আমরা সাহায্য করবো।

ডিএমপি কমিশনার আরও বলেন, ডিএমপির কোনো সদস্য কর্তব্য পালনকালে আহত হয় অথবা দেশের স্বার্থরক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করবে তাদের পাশে আমরা সবসময় আছি এবং থাকবো। ফোর্সের কল্যাণে ডিএমপি সবসময় উদার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের