,

‘ফখরুলের গাড়িবহরে হামলা নতুন নাটক’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনাকে নাটক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, গাড়িবহরে হামলা এটা একটা নতুন নাটক।

রবিবার দুপুরে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পাহাড়ধস হলো এক সপ্তাহ আগে। আর বিএনপি নেতারা এখন সেখানে যাচ্ছিলেন। তাও আবার হামলার অজুহাত তুলে রাঙামাটি না গিয়ে ফিরে এসেছেন। এটা রহস্যজনক। বিষয়টিকে নাটক মনে হচ্ছে।

এর আগে সকালে হামলার পরপরই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছিলেন তাদের গাড়িবহরে হামলার এলাকাটি আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের এলাকা। তার লোকজনই এই হামলা করেছেন।

অভিযোগের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ঘটনাটি শুনেছি। বিএনপি নেতাদের গাড়িবহর দুজন পথচারীকে ধাক্কা দেয়। এরপর সেখানে উত্তেজিত লোকজন কিছু একটা করেছে। এতে এত বড় কিছুই হয়নি। যা হয়েছে তা নাটক সাজিয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে