,

২৫ ওভার শেষে পাকিস্তান ১৩৪/১

news-image

 

স্পোর্টস ডেস্ক :আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করছে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর: ২৫ ওভারে পাকিস্তান ১৩৪/১।

প্রথম উইকেটের পতন : দলীয় ১২৮ রানের মাথায় ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন আজহার আলী। যাওয়ার আগে ফখর জামানের সঙ্গে ১২৮ রানের জুটি গড়ে যান। যেখানে তার অবদান ছিল ৫৯ রান। যা তিনি ৭১ বলে ৬টি চার ও ১ ছক্কায় করেন।

টস: ভারতের অধিনায়ক বিরাট কোহলি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

পরিবর্তন: সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত। অন্যদিকে পাকিস্তান দলে একটি পরিবর্তন আনা হয়েছে। মোহাম্মদ আমির দলে ফিরেছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া রুম্মান রইস একাদশের বাইরে।

ভারত একাদশ: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্রর জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ: আজহার আলী, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব্ মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, হাসান আলী, জুনায়েদ খান।

ভারতের তৃতীয় না পাকিস্তানের প্রথম: ভারত দুবার চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে। ২০০২ চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর ভারত আবার চ্যাম্পিয়ন হয় ২০১৩ সালে। অন্যদিকে পাকিস্তান একবারও মিনি বিশ্বকাপের স্বাদ পায়নি।

১২৮: দুই দল এখন পর্যন্ত ১২৮ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। ভারতের ৫২ ম্যাচের বিপরীতে পাকিস্তান ম্যাচ জিতেছে ৭২টি।

১৩: আইসিসি ইভেন্টে দুদলের জয় পরাজয়ের অনুপাত ১৩:২। ভারতের ১৩ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় মাত্র ২ ম্যাচে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে