,

হামলার পরিণাম শুভ হবে না : খালেদা জিয়া

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিবের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানাবার ভাষা নেই।’

আজ সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় বিএনপি নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমও আহত হন। শামীম মাথায় আঘাতপ্রাপ্ত হন। বিএনপি নেতৃবৃন্দ পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার জন্য রাঙামাটি যাচ্ছিলেন।

হামলার পর বিকেলে এক টুইটে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘এ হামলা গণতন্ত্র, রাজনীতি, নাগরিক অধিকার ও পরমতসহিষ্ণুতার ওপর হামলা। এর পরিণাম শুভ হবে না।’

হামলার শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, হামলা ও ভাঙচুরের সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য হাছান মাহমুদের সমর্থকরা জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন।

যদিও হাছান মাহমুদ এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি রহস্যজনক।

সাম্প্রতিক পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে প্রায় দেড়শজনের প্রাণহানির ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা