,

নো বলে বেঁচে গেলেন ফখর জামান

news-image

 

স্পোর্টস ডেস্ক :প্রশ্ন উঠতেই পারে, জাসপ্রিত বুমরাহর এই নো বলে ভারত কি ম্যাচটাও ফসকে দিল। ম্যাচ শেষেই পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর। তবে ফাইনালে প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগটা হারাল ভারত। বুমরাহর করা চতুর্থ ওভারের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ফখর জামান। এরপরই প্যাভিলিয়নের পথ ধরেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তবে রিপ্লেতে দেখা যায়, বুমরাহর করা বলটি লাইনের বেশ বাইরে ছিল। ফলে একটি জীবন পেয়ে যান ফখর।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৯ রান করেছে পাকিস্তান। ফখর জামান ৮ ও আজহার আলী ৭ রানে অপরাজিত রয়েছেন।

আজ ফাইনালে টসভাগ্যটা গেছে বিরাট কোহলির পক্ষে। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সেমিফাইনালের দল নিয়েই ফাইনালেও খেলছে ভারত। যার অর্থ, অশ্বিন খেলছেন ভারতের হয়ে। ফাইনালে একটি পরিবর্তন নিয়ে খেলছে পাকিস্তান। মোহাম্মদ আমিরকে ফিরিয়েছে দলটি।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কথা কারোরই ভোলার কথা নয়। মুহূর্তে মুহূর্তে রং পাল্টানো ম্যাচটা সবারই হৃদস্পন্দন অনেকখানি বাড়িয়ে দিয়েছিল। ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই মানেই ধ্রুপদি ব্যাটিং ও অনন্যসাধারণ বোলিং দক্ষতার প্রদর্শনী। আজও তেমনই কিছু দেখার প্রত্যাশায় রয়েছে ক্রিকেটবিশ্ব। লন্ডনের কেনিংটন ওভালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মাঠে নামছে ফেভারিট ভারত ও আনপ্রেডিক্টেবল পাকিস্তান। বিকেল সাড়ে ৩টায় শুরু হচ্ছে ম্যাচটি।

অল এশিয়ান ফাইনালের শিরোপা যেই জিতকু না কেন, লড়াইটা যে ভারতের ব্যাটিং লাইনআপের সঙ্গে পাকিস্তানের পেস অ্যাটাকের হবে, সেটা হয়তো না বললেও চলে। পরিসংখ্যানই বলছে এমন কথা। এবারের আসরে দুর্দান্ত ব্যাটিং করছেন শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই তিন ব্যাটসম্যান মিলে সংগ্রহ করেছেন ৮৭৪ রান, যা পাকিস্তানের পুরো টুর্নামেন্টে মোট রানের চেয়েও বেশি। চার ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিসহ ৭৯.২৯ গড়ে ৩১৭ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সবার ওপরে রয়েছেন শিখর ধাওয়ান। সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১২৩ রানে বিধ্বংসী ইনিংস খেলে ধাওয়ানের ঘাড়ে নিশ্বাস ফেলছেন রোহিত শর্মা। চার ম্যাচে ১০১.৩৩ গড়ে রোহিত শর্মার রান ৩০৪। চার ম্যাচে কোহলির রান সংখ্যা ২৫৩। এখন পর্যন্ত কেবল এক ম্যাচে ভারত অধিনায়ককে আউট করতে পেরেছেন প্রতিপক্ষের বোলাররা।

বল হাতে বরাবরের মতো আলো ছড়িয়েছেন পাকিস্তানের বোলাররা। টুর্নামেন্টে মোট ৩১টি উইকেট শিকার করেছেন দেশটির বোলাররা, যার মধ্যে ১৭টি উইকেটই নিয়েছেন হাসান আলি ও জুনায়েদ খান। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বেধড়ক মার খাওয়ার পর বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছেন পাকিস্তানের বোলাররা। শেষ তিন ম্যাচে পাকিস্তানের বোলিং গড় ২৩.৭৮! এই তিন ম্যাচে মাত্র ৪.৪৬ গড়ে ২৮ উইকেট নিয়েছেন পাকিস্তানের বোলাররা।

ফাইনালের আগে ‘ফাইনাল’ শব্দটাই মাথা থেকে ঝেড়ে ফেলেছেন বিরাট কোহলি। জানালেন, আর দশটা ম্যাচের মতো ফাইনালেও জয়ের জন্য খেলবে তাঁর দল। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘আর অন্য ম্যাচের মতো এটিও একটি ম্যাচ। বেশি ভাবার কিছু নেই। অন্যদিনের মতো আজও অনুশীলন করেছি আমরা। খুব বেশি চাপ নিচ্ছি না। ফলাফল নিয়ে কেউ গ্যারান্টি দিতে পারবে না। এই ম্যাচের পরেও অনেক ম্যাচ খেলতে হবে আমাদের।’

ফাইনালের চাপ নিতে নারাজ পাক অধিনায়ক সরফরাজ আহমেদও। তিনি বলেন, ‘ভালো খেলে ফাইনালে এসেছি আমরা। এটা ফাইনাল ম্যাচ হলেও অন্য নকআউট ম্যাচগুলোর মতোই। বেশি চাপ নিলে পারফরম্যান্সে প্রভাব পড়বে। তাই কোনোরকমের চাপ নিচ্ছি না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে