,

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তানের ফাইনাল ম্যাচ দিয়ে আজ পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরের। তবে ফাইনাল ম্যাচের আগেই পারফর্মেন্সের ভিত্তিতে সেরা একাদশ তৈরি করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। আর ভারতীয় এই ধারাভাষ্যকারের সেরা একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।
হার্শা ভোগলের একাদশে ইনিংসের শুরু করবেন শিখর ধাওয়ান আর রোহিত শর্মা। বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল দুর্দান্ত ফর্মে থাকেলও ভারতীয় এই জুটিকেই বেছে নিয়েছেন তিনি।
তিন নম্বরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, একই সাথে একাদশের অধিনায়কত্বে থাকছেন এই ডানহাতি। মিডেল অর্ডারে জো রুট ও বেন স্টোকসকে রেখেছেন হার্শা। ব্যাটিংয়ে মুশফিকের চেয়ে পিছিয়ে থাকলেও উইকেট কিপিংয়ে এগিয়ে থাকায় ধোনির কাছে জায়গা হারিয়েছেন এই টাইগার উইকেট কিপার ব্যাটসম্যান।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে সেমিতে নেওয়া সাকিবকে সাত নম্বরে রেখেছেন হার্শা ভোগলে। স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন আদিল রাশিদ। আর পেস আক্রমণে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মরনে মরকেলের সঙ্গে আছেন পাকিস্তানি তরুণ ডানহাতি পেসার হাসান আলি ও আরেক পাকিস্তানি জুনায়েদ খান।
সেরা একাদশ : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), জো রুট, বেন স্টোকস, এমএস ধোনি (উইকেট কিপার), সাকিব আল হাসান, আদিল রশিদ, মরনে মরকেল, হাসান আলি, জুনায়েদ খান। ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের