,

দেশব্যাপী সোমবার বিএনপির বিক্ষোভ

news-image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার দেশের সকল জেলা সদরে এবং ঢাকা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে কুমিল্লার আদালতে একটি মামলার হাজিরা শেষে জেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

এসময় রিজভী বলেন, আওয়ামী লীগ পার্বত্য এলাকায় দুর্গতদের সহায়তায় ও তাদের উদ্ধারে ব্যর্থতা আড়াল করতেই বিএনপি মহাসচিবের ওপর হামলা চালিয়েছে। নিশ্চয় রাঙামাটিতে ক্ষমতাসীনরা এমন কিছু ঘটিয়েছে যাতে বিরোধী নেতারা সেখানে গেলে থলের বিড়াল বেরিয়ে আসতে পারে। এমন আশঙ্কা থেকেই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের ক্যাডাররা।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনেও আমাদের বাধা দেয়া হচ্ছে। এতেই বুঝা যায় সরকার কতটা স্বৈরাচার হয়ে উঠেছে।

এসময় তিনি পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা