,

এবার জুটি বাঁধলেন সানিয়া মির্জা ও ফারহান

news-image

অনলাইন ডেস্ক : একজন ক্রীড়া জগতের মানুষ, আরেকজন ফিল্মি পাড়ার। দুজনে দুই অঙ্গনের হলেও এবার এক সঙ্গে জুটি বাঁধলেন তারা। বলছিলাম সানিয়া মির্জা ও ফারহান আখতারের কথা। যদিও বলিউডের অনেক তারকার সঙ্গেই বেশ ভালো বোঝাপড়া রয়েছে সানিয়া মির্জার। তবে এদের মধ্যে বহুগুণের অধিকারী ফারহান আখতারের সঙ্গে একটি ক্যাম্পেইনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের এই তারকা ক্রীড়াবিদ।

ফারহান যে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে প্রচারণা চালাতে এমএআরডি (ম্যান এগেইন্সট রেপ অ্যান্ড ডিস্ক্রিমিনেশন) নামের একটি ক্যাম্পেইন শুরু করেছেন, এটা তো সবারই জানা। এ ক্যাম্পেইনের একটি অংশ ‘বাস, আব বহুত হোগেয়া’ (ব্যস, এবার অনেক হয়েছে)-এর জন্য একটি ভিডিও তৈরিতে অংশগ্রহণ করেছেন সানিয়া।

বাবা ইমরান মির্জার সঙ্গে মিলে ভিডিওটির ধারণকাজে অংশ নেন সানিয়া। তিনি জানিয়েছেন, ভিডিওটি মূলত বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি এবং এটি তাদের উদ্দেশে বানানো, যারা মেয়েদের জন্ম অভিশাপ বলে মনে করে। ভিডিওতে সানিয়া ও তার বোন আনামের বাস্তবিক জীবনের সম্পর্কও ফুটে উঠেছে, পাশাপাশি তাদের দুজনের জীবনেই তাদের মায়ের ভূমিকাটা কত বড়— সেটাও দেখানো হয়েছে।

সানিয়া নিজেও লিঙ্গ বৈষম্যের কারণে একাধিকবার সমালোচনার শিকার হয়েছেন। লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রত্যয়ী সানিয়া জানান, মেয়েদের বিরুদ্ধে এসব কুসংস্কার ও সহিংসতা একেবারে বন্ধ করতে হবে। আশিষ সোহনী পরিচালিত এ ভিডিওটি মুক্তি পাবে সানিয়ার বাবার জন্মদিনে (১৮ জুন), অর্থাৎ আজ। হিন্দুস্থান টাইমস

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের