,

মুসা ইব্রাহীমকে উদ্ধার করতে হেলিকপ্টার প্রস্তুত

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ইন্দোনেশিয়ার ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতে মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে প্রতিকূল আবহাওয়ায় বেজ ক্যাম্পে অটকা পড়েছেন মুসা ইব্রাহীম। তার সাথে রয়েছেন ভারতের সত্যরূপ সিদ্ধান্ত এবং নন্দিতা।

আটকে পড়া এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিমকে উদ্ধার করতে তিমিকাতে হেলিকপ্টার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম । আবহাওয়া ভালো হলেই মুসা এবং তার সহ-আরোহীদের উদ্ধার করতে যাবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্ট করে বিষয়টি সর্ম্পকে অবহিত করেছেন।

তিনি বলেন, ‘মুসা ইব্রাহিমের সাথে আমার যোগাযোগ হয়েছে তার দলের একজন ভারতীয় আরোহীর স্যাটেলাইটের মাধ্যমে! চারদিন হলো আটকা রয়েছেন, সেখানে খাবারও শেষ। আমাদের দূতাবাস একটু আগে জানিয়েছে তিমিকাতে হেলিকপ্টার প্রস্তুত আছে, আবহাওয়া ভালো হলেই আশাকরি আজ সকালেই তারা তাদের উদ্ধারে যাবে।

আসিয়ান দপ্তর, আমাদের এবং ভারতীয় দূতাবাস বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদারকি করছে। দোয়া করবেন তাদের জন্য। ‘ মুসার সঙ্গে সহআরোহী হিসেবে রয়েছেন ভারতের সত্যরূপ সিদ্ধান্ত এবং নন্দিতা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা