,

‘বস-টু’ ছবি নিয়ে আমি কিছু বলতে চাই না : শাকিব খান

news-image

বিনোদন ডেস্ক : ঈদে শাকিব খান অভিনীত নতুন ছবি ‌‘নবাব’ মুক্তি পেতে যাচ্ছে। ‍এই ছবিতে সব ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের ‍এই সুপার স্টার। তার সঙ্গে জুটি হিসেবে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। অার ছবিটি প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া ‍এবং কলকাতার ‍এসকে মুভিজ। এ নিয়ে আশাবাদী শাকিব, করেছেন প্রশংসা। অথচ নুসরাত ফারিয়া ও জিৎ অভিনীত যৌথ প্রযোজনার আরেক ছবি ‘বস-টু’ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

শাকিব খান বলেন, “‘নবাব’ ছবিটি যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি প্রশংসা করছে দেখে ভালো লাগছে। আর ‘বস-টু’ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।”

‘আমি বিশ্বাস করি ছবিটি (নবাব) মুক্তি পেলে দর্শকও প্রশংসা করবেন। এই ছবির নাম ভূমিকায় আমি কাজ করেছি। আমি বাংলাদেশের শিল্পী হিসেবে যখন কোনো যৌথ প্রযোজনার ছবিতে কাজ করি, তখন আমি দেশের প্রতিনিধিত্ব করি। সে ক্ষেত্রে ‘নবাব’ ছবিটি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করবে সারা বিশ্বে। কারণ এই ছবিটি বিশ্বের বেশ কয়েকটি দেশে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর ‘বস-টু’ ছবিতে কী অনিয়ম আছে, এটা কোন দেশের ছবি, এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।’

শাকিব খান বলেন ‘এই ছবির লোকেশন হিসেবে বাংলাদেশে বেশ কিছু কাজ করা হয়েছে। ছবির শুটিং শুরু হয় কক্সবাজারে। সেখানে ৩ শতাধিক শিল্পী অংশ নিয়েছে। আবার গুরুত্বপূর্ণ অনেক চরিত্রেই আমাদের দেশের শিল্পী আছে। যদিও গল্পের প্রয়োজনে দেশের বাইরে বেশি কাজ করা হয়েছে।’

এই ছবিতে বাংলাদেশের পুলিশকে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে জানিয়ে শাকিব বলেন, “যৌথ প্রযোজনার কটা ছবিতে বাংলাদেশের পুলিশকে পজেটিভ দেখানো হয়েছে, আমি জানি না। কিন্তু এই ছবিতে আমাদের দেশের পুলিশকে অনেক পজেটিভ দেখানো হয়েছে। ছবিতে শ্রাবন্তীর সাথে আমার একটা ডায়ালগ আছে এমন যে আমি তাকে বলছি ‘মনে হচ্ছে পুলিশে যোগ দিয়ে দেব। তখন শ্রাবন্তী বলে ‘কোন পুলিশ ? কলকাতার পুলিশ? তখন আমি বলি ‘না বাংলাদেশ পুলিশ’। এমন আরো অনেকভাবেই পুলিশের সিকুয়েন্স আছে।”

শাকিব খান বর্তমানে দেশের বাইরে ‘রংবাজ’ ছবির গানের শুটিং করছেন। ১৮ জুন তাঁর দেশে ফেরার কথা আছে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। ছবিটি পরিচালনা করছেন আবদুল মান্নান। ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের