,

ভক্তদের আবদার মেটাতে গিয়ে ফ্লাইট মিস করলেন তাপসী

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি পরিবারের সঙ্গে সময় কাটাতে দিল্লিতে গিয়েছিলেন অভিনেত্রী তাপসী পান্নু। সেখান থেকে বিমানে করে মুম্বাই ফিরবেন বলে যথাসময়ে বিমানবন্দরে উপস্থিতও হয়েছিলেন তিনি।

কিন্তু সেখানে পৌঁছানোর পর একদল কলেজ শিক্ষার্থী তাকে ঘিরে ধরেন। উদ্দেশ্য এই তারকার সঙ্গে ছবি তোলা এবং কিছুক্ষণ তাঁর সঙ্গে সময় কাটানো। ভক্তদের এমন উন্মাদনা দেখে তাপসীরও মন গলে যায়। আর তাঁদের আবদার মেটাতে গিয়ে কখন যে ফ্লাইটের সময় চলে এসেছিল, টেরই পাননি তিনি।

তবে ভক্তদের ভিড়ের কারণে ফ্লাইট মিস করতে হয়েছে বলে তাপসী মোটেও বিরক্ত নন। বরং ভক্তদের এমন ভালোবাসা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। তাপসী বলেন, ‘আমি সাধারণত বিমানবন্দরে বা শপিং মলে থাকলে কারও সঙ্গে ছবি তুলতে রাজি হই না। কারণ আমার সঙ্গে কোনো দেহরক্ষী বা নিরাপত্তাকর্মী থাকে না। তাই একা সেই ভিড় সামলানো আমার জন্য খুব মুশকিল হয়ে পড়ে। তবে মাঝেমধ্যে ভক্তদের ভালোবাসা দেখে আর না করার কোনো উপায় থাকে না। ’

দিল্লির বিমানবন্দরে দেখা পাওয়া সেই ভক্তদের সম্পর্কে তাপসী পান্নু বলেন, ‘তাঁরা আমার ছবির প্রতিটা সূক্ষ্ম বিষয় মনের মধ্যে গেঁথে রেখেছেন। আমার চরিত্র নিয়েও তাঁদের ভালো লাগার কথা এমনভাবে কথা বলছিলেন যে আমি তা উপেক্ষা করে চলে আসতে পারিনি। বিদায় নিয়ে যখন চলে আসব, তখন বিমানের চেকিং টাইমের মাত্র কয়েক মিনিট বাকি। অগত্যা ফ্লাইট মিস করতে হলো। ভাগ্যিস সেদিন কোথাও শিডিউল দেওয়া ছিল না। তা না হলে বিপদে পড়ে যেতাম।

দক্ষিণ ভারতীয় ওই অভিনেত্রী বলিউডের দর্শকদের কাছে বছরখানেক আগেও তেমন পরিচিত ছিলেন না। গত বছর মুক্তি পাওয়া অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘পিঙ্ক’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই আলোচনায় চলে আসেন তিনি। এই ছবিতে তিনি একজন সাহসী ও প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে ভালো কাজ করে দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন তাপসীনি। সিনেমাটিতে অমিতাভ বচ্চন একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে