,

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসা প্রদান করছে নৌবাহিনী

news-image

নিউজ ডেস্ক : রাঙ্গামাটিতে ভূমিধসে ক্ষতিগ্রস্ত দুর্গত পরিবারের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সেবা শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী।

গত ১৩ জুন রাঙ্গামাটিতে ভূমিধসের ঘটনায় বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় নিত্যপণ্য সরবরাহে ঘাটতি দেখা দেয়।

এতে সেখানকার স্থানীয় লোকজন চরম খাদ্য, পানীয় এবং চিকিৎসা সংকটে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে নৌবাহিনী গত শুক্রবার হতে কাপ্তাই এলাকার ব্যাঙছড়ি, ছিটমোড়ল, শিলছড়ি, বড়ইছড়ি, চন্দ্রঘোনা ও রায়পুরা এলাকায় জরুরি ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান শুরু করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর ) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইতোমধ্যে ৫০০ পরিবারের মাঝে তাজা ও শুকনা খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। প্রতিটি তাজা খাদ্যসামগ্রীর প্যাকেটে রয়েছে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি, সয়াবিন তেল ১ কেজি, বিশুদ্ধ খাবার পানি ৪ লিটার, ম্যাচ ১ ডজন, মোমবাতি ১ ডজন, লবণ ১ কেজি ও শুকনা মরিচ। এছাড়া শুকনা খাবারের প্রতিটি প্যাকেটের মধ্যে রয়েছে চিড়া ৩ কেজি, বিস্কুট ১ কেজি, গুড় ২ কেজি, মুড়ি ১ কেজি, ম্যাচ ১ ডজন, মোমবাতি ১ ডজন ও বিশুদ্ধ খাবার পানি ৪ লিটার।

ভূমিধসের ঘটনার পরপরই নৌবাহিনী ডুবুরী দলসহ একাধিক উদ্ধারকারী দল উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে।

উদ্ধার কাজের পাশাপাশি দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা সহায়তার জন্য নৌবাহিনীর ১০ সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম কাজ করছে। তারা ক্ষতিগ্রস্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা, জীবন রক্ষাকারী ওষুধ ও খাবার স্যালাইন বিতরণের কাজে নিয়োজিত রয়েছে।

দুর্যোগ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে