,

ক্যাটরিনা অঝোরে কাঁদছিলেন আর সালমান তখন হাসছিলেন, কেন?

news-image

বিনোদন ডেস্ক : সাবেক প্রেমিক বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খানের বিষয়ে আবারও মুখ খুললেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ। বর্তমানে দুজনই ব্যস্ত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি নিয়ে। শেষবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘এক থা টাইগার’ ছবিতে। মাঝখানে ৫ বছর কেটে গেছে। সম্প্রতি ‘টাইগার জিন্দা হ্যায়’ এর এক সাংবাদিক সম্মেলনে সাবেক প্রেমিককে নিয়ে রীতিমতো স্মৃতিচারণ করলেন।

ক্যাটরিনা বললেন, ‘আমি একদিন কাঁদছিলাম। আর তাই দেখে সালমান হাসছিল।’ এটা শুনে সালমানকে যতটা ভিলেন বলে মনে হয়, তিনি ততটা ভিলেন নন। এর পেছনেও রয়েছে একটি গল্প। আর সেই গল্প উঠে এলো স্বয়ং ক্যাটরিনার কথাতেই।

ক্যাট জানান, “আমার ‘ছায়া’ নামের একটি ছবিতে অভিনয় করার কথা ছিল। ছবির পরিচালক ছিলেন অনুরাগ বসু আর নায়ক ছিলেন জন আব্রাহাম। আমাকে ছবিটিতে কাস্ট করা হয়েছিল। আমাকে একদিন রাতে একটি শট দেওয়ার জন্য ডাকা হয়। সেই শটটি সাইলেন্ট ছিল, তাও আবার এক ভূতের চরিত্র ছিল। দুই দিন শুটের পর, আমায় বলা হলো আমি ছবি থেকে বাদ। এরপর কাঁদতে শুরু করে দিই। ”

তখনই ক্যাটকে কাঁদতে দেখেই সালমান হেসে গড়িয়েছিলেন! এই প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘আমি ছবি থেকে রিজেক্ট হয়ে কাঁদছি আর ভাবছি আমার ক্যারিয়ার শেষ, আর ও হাসছে! আমি ভাবছিলাম সালমান খুব সংকীর্ণ মনের। কিন্তু কিছুক্ষণ পরে ও এসে আমাকে শান্ত করে বলল যে, তুমি এখান থেকে অনেক দূর যাবে। আর এই ব্যাপারগুলো ইন্ডাস্ট্রিতে হয়েই থাকে। এগুলো নিয়ে ভেব না। শুধু নিজের লক্ষ্যে স্থির থাকো আর মন দিয়ে কাজ করে যাও।’

এই ঘটনা থেকেই স্পষ্ট, সাবেক হলেও নিজের জীবনে সালমানের প্রভাব কোনোদিনই অস্বীকার করতে পারবেন না ক্যাটরিনা কাইফ। আর সালমান তো বহু নায়ক-নায়িকাকে উঠিয়ে এনে তারকাখ্যাতি দিয়েছেন। সেটা কি কেউ অস্বীকার করবে? ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের