,

প্রতিশোধ চান ইমরান খান

news-image

স্পোর্টস ডেস্ক :চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম মুখোমুখিতে পাকিস্তানকে লজ্জাজনকভাবে হারায় ভারত। ওই হারের পর হতাশা প্রকাশ করেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। হার নিয়ে তেমন কষ্ট না থাকলেও হারের ধরণে বেশ কষ্ট পান তিনি।

রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে প্রতিবেশি দুই দেশ ভারত ও পাকিস্তান। ফাইনালে প্রতিশোধ নেয়া নিয়ে বর্তমানে রাজনীতিবিদ ইমরান খান বলেন, আমরা গ্রুপ পর্বে ভারতের কাছে খুবই বাজেভাবে হারি। ফাইনালে ওই হারের প্রতিশোধ নিয়ে আমাদের গর্ব ফেরানোর দারুণ এক সুযোগ সামনে এসেছে। গ্রুপপর্বে আমাদের হারটি ছিল সত্যিই লজ্জাজনক। অবশ্য তারপর আমরা ঘুরে দাঁড়িয়েছি। ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক বর্তমান অধিনায়ককে পরামর্শ দিলেন।

তিনি বলেন, ভারতের অনেক ভালো ব্যাটিং লাইন আপ। পাকিস্তান টস জিতলে ভারতকে আগে ব্যাটে পাঠানো ঠিক হবে না। তারা আগে ব্যাটিংয়ে গেলে অনেক বড় স্কোর দাঁড় করে ফেলবে। এতে আমাদের ওপর অনেক চাপ বেড়ে যাবে। আমাদের ব্যাটসম্যানরা বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভেঙে পড়তে পারে। এতে টস জিতলে পাকিস্তানের আগে ব্যাটিং করা ভালো হবে। আমাদের শক্তিটা বোলিংয়ে। এরপর ভারতকে আমাদের বোলিং দিয়ে চেপে ধরা যাবে। আমাদের ব্যাটিংটা বোলিংয়ের মতো শক্তিশালী নয়।

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরো বলেন, আমি সরফরাজের নেতৃত্বে মুগ্ধ। একটা দল কোণঠাসা হয়ে পড়ার পর সে যেভাবে পাকিস্তানকে ফাইনালে তুলেছে তা এক কথায় অসাধারণ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের