,

রণবীরের হিসাব মিটিয়ে দিলেন শাহরুখ

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান অভিনীত পরবর্তী সিনেমা জাব হ্যারি মেট সেজাল। শুরুতে এ সিনেমার নাম দ্য রিং রাখা হয়। পরবর্তীতে তা পরিবর্তন করে রেহনুমা রাখা হয় বলে গুঞ্জন ওঠে। তবে শেষ পর্যন্ত জাব হ্যারি মেট সেজাল রাখা হয়।

জানা যায়, পরিচালক ইমতিয়াজ আলী ও শাহরুখ খান সিনেমাটির ক্রু মেম্বার এবং বন্ধুদেরকে এর নাম ঠিক করতে বলেন। পাশাপাশি যার নাম নির্বাচন হবে তাকে ৫ হাজার রুপি পুরস্কার দেয়ারও ঘোষণা করেন তারা। আর এতে অংশ নেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং করন জোহরের মতো তারকারা।

পরিশেষে যখন আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম ঘোষণা করা হয় তখন মাইক্রোব্লগিং সাইট টুইটারে শাহরুখ খান লেখেন, ‘যদি কখনো রণবীর দাবি করে যে, জাব হ্যারি মেট সেজাল তার দেয়া নাম নয়, তাহলে সে পাঁচ হাজার রুপি পুরস্কার জিততে পারবে না।’

এরপর জাগ্গা জাসুস সিনেমার ‘গালতি সে মিসটেক’ গান প্রকাশনা অনুষ্ঠানে এ প্রসঙ্গে রণবীর বলেন, ‘আমি শাহরুখ স্যার ও ইমতিয়াজ আলীকে জাব হ্যারি মেট সজল নামটি পরামর্শ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমি পুরস্কারের বিষয়ে কিছু জানতাম না। তাই শাহরুখ স্যার পুরস্কারের পাঁচ হাজার রুপি তৈরি রাখুন আমি মান্নাতে (শাহরুখের বাড়ি) আসছি।’

তিনি আরো বলেন, ‘আমি মেহবুব স্টুডিওতে শুটিং করছিলাম। ইমতিয়াজ আলী, শাহরুখ ও আনুশকা সেখানে শুটিং করছিলেন। আমরা ভ্যানিটি ভ্যানে বসে সিনেমার নাম কী রাখা যায় তা নিয়ে আলোচনা করছিলাম, তখন আমি জাব হ্যারি মেট সেজাল নামটি পরামর্শ দেই। তখন সবাই খুব হেসেছিল এবং বলেছিল নামটি খুব বাজে হয়েছে। শেষ পর্যন্ত আমার নামটি ব্যবহার হচ্ছে এবং সিনেমার একটি অংশ হতে পেরে ভালো লাগছে।’

গত রাতে রণবীরের অর্থ পুরস্কার তার হাতে তুলে দিয়েছেন শাহরুখ খান। টুইটারে রণবীরকে অর্থ পুরস্কার দেয়ার একটি ছবি পোস্ট করেন বলিউড কিং খান। মজা করে এর ক্যাপশনে লেখেছেন, “জাগ্গা জাসুস আমাদের কাজ শেষ। হিসাব বরাবর। জাব হ্যারি মেট সেজাল শিরোনামের ‘জাব’ অংশের জন্য করন জোহরকে তার ভাগ দিয়ে দিও।”

শাহরুখের এই টুইট দেখে করন ফিরতি টুইটে লেখেন, ‘হ্যাঁ, আমি অপেক্ষা করছি। আমার ১২৫০ রুপি দিয়ে দাও।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে