,

বিএনপিকে দমনে সরকার মরিয়া : ফখরুল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সরকার বিএনপিসহ বিরোধীদল দমনে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর বিএনপি নেতা আবুল খায়ের বাবলুকে গ্রেপ্তার এবং মোহা. নাঈমকে আদালতে হাজির না করায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দেন তিনি।

গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ভোটারশূন্য নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখলকারী বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতার দম্ভে রাষ্ট্র পরিচালনায় কোনো কিছুকে তোয়াক্কা না করে সবকিছুতেই ধরাকে সরা জ্ঞান করছে।’

‘বিএনপিসহ বিরোধীদল দমনে সরকার এতটাই মরিয়া যে, পবিত্র রমজান মাসেও মিথ্যা মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও তাদের ওপর জুলুম নির্যাতন চালাতে দ্বিধা করছে না।”

আবুল খায়ের বাবলুকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।

পাশাপাশি মোহা. নাঈমকে অবিলম্বে আদালতে হাজির করা এবং মামলা প্রত্যাহারপূর্বক তাকেও শর্তহীনভাবে মুক্তি দেওয়ার দাবি জানান।

অপর এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তার হওয়া দুই নেতার মুক্তি দাবি করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের