,

প্রস্তাবিত এই বাজেটে কোনো স্বচ্ছতা নেই: আকবর আলী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান বলেছেন, প্রস্তাবিত এই বাজেটে জনগণের অংশগ্রহণ না থাকায় এতে কোনো স্বচ্ছতা নেই। বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রেও কোনো স্বচ্ছতা নেই।

শনিবার গুলশানের লেকসোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বাজেট ‘সংলাপ অনুষ্ঠানে’ তিনি এসব কথা বলেন।

আকবর আলী খান বলেন, আইন অনুসারে বাজেট প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয়। জনপ্রতিনিধিদের এতে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। ভারত, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বাজেট প্রণয়নের জন্য জাতীয় সংসদ এবং সংসদীয় কমিটি ভূমিকা রাখে। কিন্তু আমাদের দেশে এর সুযোগ নেই। করনীতি তৈরির ক্ষেত্রেও কোনো আলোচনা হয় না।

তিনি বলেন, আমাদের দেশে বাজেট দেয়া হয়, কিন্তু তা প্রণয়ন করা হয় না। তাই বাজেটের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে। ১৫ শতাংশ ভ্যাটের প্রস্তাব দেয়া হয়েছে, যা অনেক বেশি। এটি কমাতে হবে। ব্যাংকিং খাতে আরোহিত আবগারি শুল্ক বাড়ানোর সুযোগ নেই। এটি ভ্যাট আইনের বিরোধী।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক খান, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সিপিডির চেয়ারপারসন রেহমান সোবহান বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা