,

ঢাবির ৬৬৪ কোটি টাকার বাজেট

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ৬৬৪ কোটি ৩৭ লাখ টাকার প্রস্তাবিত রাজস্ব ব্যয় অনুমোদন করেছে। যা গতবারের তুলনায় ২৮২ কোটি টাকা কম।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চোধুরী সিনেট ভবনে ২০১৭-১৮ অর্থবছরের এই অনুমোদিত মূল বাজেট সিনেটের অধিবেশনে উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মো. কামাল উদ্দিন।

২০১৭-১৮ অর্থবছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৬৬৪ কোটি ৩৭ লাখ টাকা। ২০১৬-১৭ অর্থবছরে বরাদ্দ ছিল ৬৬৪ কোটি ১১ লাখ টাকা। পরে সংশোধিত আকারে তা বেড়ে দাঁড়ায় ৬৬৭ কোটি ১৯ লাখ টাকা।

এবার মোট বাজেটের ৪১৬.০৭ কোটি টাকা ব্যয় হবে বেতন ও ভাতা খাতে, যা ব্যয়ের ৬২.৬৩%। এই বাজেটে শিক্ষা সহায়ক খাতে ১০.৬৬%, পেনশন খাতে ১৫.৯৬% এবং সাধারণ আনুষঙ্গিক খাতে ৭.২৯% ব্যয় ধরা হয়েছে। প্রস্তাবিত ৬৬৪ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ৪২.৫৫ কোটি টাকা পাওয়া যাবে।

এর আগে, ২০১৭-১৮ বাজেট অধিবেশনের শুরুতে অভিভাষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের অধিবেশনের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বাজেট উপস্থাপনের শুরুতে উপাচার্য আরেফিন সিদ্দিক দেশের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশের পাশাপাশি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। দেশের উন্নয়নে তাদের অবদান গভীরভাবে স্মরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অধিবেশনে উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন, রেজিস্ট্রার ড. এনামুজ্জামানসহ সিনেট সদসরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে