,

খুলে দেওয়া হল কাপ্তাই বাঁধের ১৬টি গেট

news-image

নিউজ ডেস্ক : রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি স্লুইসগেটের আংশিক খুলে দেওয়া হয়েছে। কারণ ভারি বর্ষণের ফলে বেড়ে গেছে কাপ্তাই লেকের পানি। যার ফলে ঝুঁকির আশঙ্কা থেকে ১৬টি স্লুইসগেটের আংশিক খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক আবদুর রহিম।

কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক আবদুর রহিম বলেন, “শুক্রবার সন্ধ্যা থেকেই কাপ্তাই বাঁধের ১৬টি দরজা খুলে দেওয়া হয়। বাঁধের ১৮ ইঞ্চি লম্বা দরজার প্রতিটির ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। লেকের পানি এই দরজা দিয়ে কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। ”

উল্লেখ্য, ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর এই কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু হয়। ১৯৬২ সালে এ বাঁধটির নির্মাণ শেষ হয়। ৬৭০.৬ মিটার দীর্ঘ ও ৫৪.৭ মিটার উচ্চতা সম্পন্ন এই বাঁধের পাশে ১৬টি জলকপাট সংযুক্ত ৭৪৫ ফুট দীর্ঘ একটি পানি নির্গমন পথ বা স্প্রিলওয়ে রাখা হয়েছে। এই স্প্রিলওয়ে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক ফিট পানি নির্গমন করতে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা