শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের রকমারি সম্ভার

news-image

আসছে মুসলিম ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব ঈদুল ফিতর। আর, এ ঈদকে ঘিরে পোশাক বিপণিগুলোতে দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড়। ঈদের দিন সবাইকে সুন্দর লাগা চাই। বাহারি পোশাকে নিজেকে রাঙাতে কার না ভাল লাগে? তাই তো সবার এই বিশেষ দিনকে নিয়ে কত না পরিকল্পনা! আর সেই সাথে কার পোশাকটি হবে সবথেকে জমকালো সেই নিয়ে প্রতিযোগিতা তো রয়েছেই। উপরন্ত, রয়েছে নিত্য নতুন ফ্যাশনেবল পোশাকটি বেছে নেবার চাপ। ঈদের জামাটি সেকেলে হলে কি বড় বিপত্তিই না ঘটবে! এসব ভাবনা মাথায় রেখেই প্রত্যেকে নেমে পড়েছেন ঈদ শপিং-এ। হন্যে হয়ে ঘুরছেন বিপণি বিতানে। পোশাকের রং, ফেব্রিক, দাম, মাপ, পোশাকটি টেকসই কিনা এসব ঝক্কি-ঝামেলা মেটানোর পরেই মেলে মনের মত জামা। ক্রমশ ব্যস্ততা বর্ধমান এই জীবনে আমাদের এত সময়ই বা কোথায়। তাই ব্যস্ততাময় শিডিউলধারীদের জন্য আমাদের ঈদের বাহারি কালেকশন নিয়ে বিশেষ আয়োজন। প্রথম পর্বে আলোচনা করব ছেলেদের ঈদ কালেকশন নিয়ে। ঈদে সব ছেলের জন্যই অন্তত একটি পাঞ্জাবি কেনা হয় ।পাঞ্জাবি কেনার আগে দেখে নেয়া যাক কোথায় কেমন কালেকশন আছে এবারের ঈদে ।আর দরদামই বা কেমন।ঈদে ফ্যাশন সচেতন তরুণদেরও পোশাক ভাবনাতে বেশ খানিকটা জায়গা জুড়ে থাকে পাঞ্জাবি। ইদানিং লেংন্থ লম্বা স্লিম ফিটের পাঞ্জাবির চল বেশ বেড়েছে।

ডোরসঃ ফ্যাশন হাউস ডোরস পাঞ্জাবি ডিজাইনের ক্ষেত্রে বজায় রেখেছে স্বাতন্ত্র্য।গরম আবহাওয়ার কারণে পোশাকে উৎসবের রঙ হিসেবে ব্যবহার করা হয়েছে সফট টোন ও আরামদায়ক ফেব্রিকস । মাত্র ১৭০০-৭০০০ টাকার মধ্যেই আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দসই পাঞ্জাবিটি।
আড়ং:দেশের প্রথম ফ্যাশন হাউস আড়ং এবারের ঈদ উপলক্ষে পাঞ্জাবি রবিশাল কালেকশন নিয়ে এসেছে ক্রেতাদের জন্য । বরাবরের মতই পাঞ্জাবির মানের সাথে কম্প্রোমাইজ না করায় আড়ং-এর পাঞ্জাবি ছেলেদেরই পছন্দ তালিকার শীর্ষে অবস্থান করে। ১২০০-৬০০০ টাকার মধ্যে এখানে আপনি সিল্ক, কটন, খদ্দর, এন্ডি কটনসহ বাহারি ফেব্রিকের পাঞ্জাবির সমাহার পাবেন।
অঞ্জন’সঃ অন্যতম ফ্যাশন হাউস অঞ্জন’স এই ঈদে পাঞ্জাবির কাটিং এ অনেক বেশি পরিবর্তন এনেছে । আগের সময়ের তুলনায় পাঞ্জাবির দৈর্ঘ্য বেড়েছে ।রেগুলার ফিটের পাশাপাশি স্লিমফিট পাঞ্জাবি করা হয়েছে । কটন, সিল্ক, এন্ডি, জ্যাকার্ড কটন, জয়সিল্ক, সিল্কি কটনসহ বিভিন্ন কাপড় ব্যবহার করা হয়েছে । পাঞ্জাবির মূল্য সিল্ক (৪০০০-৬০০০) টাকা, এন্ডিকটন (২৫০০-৩৫০০) টাকা, কটন (৭৫০-২৫০০) টাকা। পাঞ্জাবির এমব্রয়ডারি বেশি গুরুত্ব পেয়েছে । একই সঙ্গে প্রিন্ট ও অ্যাপ্লিক করা হয়েছে । সাদা, নীল, বেগুনি, বাদামি, লাল, মেরুনসহ বিভিন্ন রং প্রাধান্য পেয়েছে।

Punjabi-marker-dhaka

আজিজ সুপার মার্কেট:ঈদ উপলক্ষে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউজগুলোতে বাহারি রঙের পাঞ্জাবি দৃষ্টি কাড়বে ক্রেতাদের ।রাজধানীর অভিজাত ফ্যাশন হাউসগুলো থেকে এখানে অপেক্ষাকৃত সাশ্রয়ী দামে মিলবে পছন্দের পাঞ্জাবি । এখানকার হাউসগুলোতে দামের ক্ষেত্রে বেশি পার্থক্য নেই। ৭০০ থেকে ২০০০ টাকার মধ্যেই আপনি পছন্দের পাঞ্জাবি কিনতে পারবেন।

রংঃ কুর্তার চেয়েও বেশি ঝুল বাড়িয়ে শর্ট র্ফিটিং পাঞ্জাবি এনেছে ফ্যাশন হাউস রঙ । আছে লং পাঞ্জাবিও । ঝুলেও নতুনত্ব আনা হয়েছে।কাটিংয়ের ক্ষেত্রে শেরওয়ানি কাটের পাঞ্জাবি যেমন আছে তেমন নরমাল কলার ,  বেন্ডকলার পাঞ্জাবিও করা হয়েছে । এবার কিছুটা নতুনত্ব আনার জন্য এতে মসজিদের নকশা ,  ক্যালিগ্রাফি, জ্যামিতিক ফর্ম কেমোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে।

কেক্র্যাফটঃ বরাবরের মতো এবারও মোটিফে নতুনত্ব নিয়ে হাজির হয়েছে ফ্যাশন হাউস কে-ক্র্যাফট । টেক্সটাইল, তাগানকশিকাঁথা , বাইজেনটাইন,  ক্রসস্টিচ, ইসলামিক আর্ট, প্রাচীন আফ্রিকা , রোমানিয়ান, আঁকা বাঁকা প্রভৃতি মোটিফ থাকছে । কটন, এন্ডি, এন্ডিসিল্ক, জয়সিল্ক, দুপিয়ান, নিট, জ্যাকার্ড, ন্যাচারাল, ইয়ার্নডায়েডএন্ডি, তাঁতেবোনা সুতি কাপড়, টুটোন, আদ্দিভয়েল ব্যবহৃত হয়েছে।
এছাড়া এলিফেন্ট রোড, ধানমন্ডি, মিরপুর উত্তরাসহ সারাদেশের শপিং সেন্টারগুলোতেই জমে উঠেছে ঈদের কেনাবেচা । আর এর বড় অংশ দখল করে আছে পাঞ্জাবির কালেকশন ।

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি