,

র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে যেতে পারে বাংলাদেশ

news-image

 

স্পোর্টস ডেস্ক :আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠস্থানে অবস্থান করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে র‍্যাঙ্কিংয়ে অবনম হতে পারে টাইগারদের। র‍্যাঙ্কিং টেবিলে নিজেদের অবস্থান নিশ্চিত করতে এখন তাকিয়ে থাকতে হবে ভারত-পাকিস্তানের ফাইনাল ম্যাচের দিকে।

এখানে অবশ্য প্রাপ্তির আশা নেই, তবে হারানোর ভয় আছে। পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলে র‍্যাঙ্কিংয়ে মাশরাফিবাহিনীর অবস্থান অপরিবর্তিতই থাকবে। তবে পাকিস্তান চ্যাম্পিয়ন হলে বাংলাদেশকে টপকে ছয়ে উঠে আসবে তারা। সেক্ষেত্রে একধাপ পিছিয়ে সপ্তম অবস্থানে চলে যাবে বাংলাদেশ।

আইসিসির র‍্যাঙ্কিং টেবিলে বর্তমানে ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে মাশরাফির দল। এক পয়েন্ট কম নিয়ে সপ্তম স্থানে আছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলে দুই রেটিং পয়েন্ট বেড়ে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে ৯৫। ফলে তখন তারা র‍্যাঙ্কিংয়ে ছয়ে উঠে আসবে আর এক ধাপ পিছিয়ে সপ্তম অবস্থানে চলে যাবে বাংলাদেশ।

অন্যদিকে, ভারত জিতলে এক রেটিং পয়েন্ট কমবে পাকিস্তানের। ৯২ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে আটে নেমে যাবে দলটি। এদিকে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সাতে উঠে আসবে বর্তমানে অষ্টম অবস্থানে থাকা শ্রীলঙ্কা। আর অপরিবর্তিত থাকবে বাংলাদেশের রেটিং পয়েন্ট এবং র‍্যাঙ্কিংয়ের অবস্থান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা