,

বিচ্ছেদের পর একসঙ্গে রাহুল-প্রিয়াঙ্কা

news-image

 

বিনোদন ডেস্ক : টলিউড অভিনয়শিল্পী রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার। অনেক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। ব্যক্তিগত জীবনে সংসার পেতেছিলেন এই জুটি। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। তবে বিবাহ বিচ্ছেদ হওয়ায় এখন আলাদা থাকছেন তারা।

ছেলের অসিলায় মাঝে মাঝে সাক্ষাৎ করেন প্রিয়াঙ্কা-রাহুল। বিচ্ছেদ হলেও তারা নাকি এখনো খুব ভালো বন্ধু। এদিকে ২০১১ সালে সর্বশেষ একসঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন এই জুটি। বিচ্ছেদের পর এবার ‘যকের ধন’ সিনেমার মাধ্যমে ফের একসঙ্গে অভিনয় করছেন রাহুল-প্রিয়াঙ্কা।

সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। শিশু ও কিশোর সাহিত্যিক হেমেন্দ্রকুমার রায়ের উপন্যাস ‘যকের ধন’ অবলম্বনেই নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি নির্মাণ করছেন সায়ন্তন ঘোষাল। রাহুল-প্রিয়াঙ্কা ছাড়াও এতে আরো অভিনয় করছেন- সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি, কৌশিক সেন, সমিধ মুখার্জি প্রমুখ। আগামী ২১ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে