,

বিএনপি’র কেন্দ্রীয় নেতারা ঘরে বসে ডিজিটাল সময় পার করছেন : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রতিবারই ঈদের পরে আন্দোলন করার হুমকি দেয় বিএনপি।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে বিএনপিও অংশগ্রহণ করবে।

তবে সেই নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে নয়, নির্বাচন কমিশনের অধীনে।
বিএনপি’র আন্দোলন বিষয়ে প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতারা ঘরে বসে ডিজিটাল সময় পার করছেন। মাঠে নামার সময় কই তাদের। রাজনীতি হলো মাঠে ময়দানের বিষয়। আওয়ামী লীগ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। সাধারণ মানুষের জন্য রাজনীতি করে আওয়ামী লীগ।

হাওরে বন্যা পরিস্থিতি ও চট্টগ্রামের পাহাড়ধসের ঘটনায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সরেজমিনে গিয়ে ত্রাণ সহায়তাসহ মানবিক সব কার্যক্রমে অংশ নিয়েছে। পক্ষান্তরে বিএনপি প্রেস রিলিজের মাধ্যমে হতাহতদের শান্তনা দিয়ে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ, ঢাকাস্থ নোয়াখালী সমিতির সভাপতি শাহাবুদ্দিন, বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের