,

সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে ফের সৌদি ফিরছেন প্রবাসীরা

news-image

নিউজ ডেস্ক : দীর্ঘদিন অবৈধভাবে বসবাসের পর সৌদি বাদশার সাধারণ ক্ষমায় নিজ দেশে ফিরে গিয়ে বৈধ ভিসা নিয়ে পুনরায় সৌদি আরব ফিরতে শুরু করেছেন প্রবাসীরা। ইতিমধ্যে চার হাজারের বেশি বিদেশি বৈধ ভিসা নিয়ে সৌদি আরব প্রবেশ করেছেন অনেকে। বৃহস্পতিবার দেশটির পাসপোর্ট অধিদপ্তরের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম দৈনিক মদীনা এমন খবর প্রকাশ করেছে।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচাল মেজর জেনারেল সুলাইমান আল ইয়াহইয়া বলেন, সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে সৌদি আরব ত্যাগ করেছেন এমন ৪ হাজার লোক পুনঃরায় বৈধভাবে সৌদিতে প্রবেশ করেছেন।

পত্রিকাটি আরও জানায়, এখন পর্যন্ত সৌদি আরবের এই সাধারণ ক্ষমায় সুযোগ নিয়েছেন ৫ লক্ষ ২৫ হাজার দিবেশি। এরমধ্যে ইতিমধ্যে সৌদি আরব ত্যাগ করেছে ১ লক্ষ ১০ হাজার। আর সকল আনুষ্ঠানিকতা শেষ করে সৌদি আরব ত্যাগের অপেক্ষায় আছেন ৪ লক্ষ ১৫ হাজার।

রিয়াদ ইমিগ্রেশনের পরিচালক মেজর জেনারেল সুলাইমান আল সুহাইবানী সৌদি জাওয়াযাত (পাসপোর্ট অধিদপ্তর) অবৈধদের এই সুযোগ গ্রহণ করার জন্য আহবান জানিয়ে বলেন, মেয়াদ শেষ হওয়ার পর অবৈধদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

এদিকে ঈদের ছুটিতেও রিয়াদ জাওয়াযাত অফিস প্রতিদিন সকাল ৫টা থেকে বিকাল ৩টা এবং রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত সাধারণ ক্ষমার আওতায় প্রয়োজনীয় সেবা প্রদান করবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের