,

শাহরুখের নোট পড়ে পাস করেছি : কবির খান

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড নির্মাতা কবির খান। বজরঙ্গি ভাইজান সিনেমা নির্মাণ করে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। এ নির্মাতার পরবর্তী সিনেমা টিউবলাইট। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সালমান খান। এ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।

বর্তমানে টিউবলাইট সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন কবির খান। সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় নিয়ে কথা বলেন এ নির্মাতা।

কবির খান বলেন, ‘আমি তাকে কলেজ জীবন থেকে চিনি। তিনি আমাকে তার নোট পড়তে দিতেন। তার নোট পড়ে আমি ফিল্মের ওপর মাস্টার্স পাস করেছি। আমরা একই স্কুলে পড়তাম।’

তিনি আরো বলেন, ‘তিনি আমার দুই বছরের বড় ছিলেন। গৌরি (শাহরুখের স্ত্রী) এবং আমি ওয়েস্টসাইড স্টুডিও নামের একটি প্রোডাকশন হাউসে ড্যান্স পার্টনার ছিলাম।’

আসছে ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে টিউবলাইট। সালমান খান ছাড়া এ সিনেমায় আরো অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝু ঝু ও সোহেল খান। ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা