,

১৮ বছরের অপেক্ষা ঘুচল স্কটল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক :চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল স্কটল্যান্ড। কিন্তু ম্যাচটার ওয়ানডে স্বীকৃতি ছিল না। তবে ওই ম্যাচটা ঠিকই আত্মবিশ্বাস জুগিয়েছিল স্কটিশদের। এডিনবার্গে কাল সেটারই যেন ফল পেল তারা। দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৬ রানে হারিয়েছে স্কটল্যান্ড। আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে এটিই তাদের প্রথম ওয়ানডে জয়।

শুরুটা হয়েছিল সেই ১৯৯৯ বিশ্বকাপে, অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে। সেই থেকে আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে ২৩ ওয়ানডে খেলে সবগুলোতেই হেরেছে স্কটল্যান্ড। অবশেষে জিম্বাবুয়েকে হারিয়ে ১৮ বছরের অপেক্ষা ঘুচল স্কটিশদের।

টস জিতে ব্যাট করতে কাইল কোয়েতজারের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৭ রানের বড় সংগ্রহ গড়েছিল স্কটল্যান্ড। গত মাসে শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন কোয়েতজার। কাল ১০১ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১০৯ রানের ইনিংস খেলেন ৩৩ বছর বয়সি ব্যাটসম্যান। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ক্রেইগ ওয়ালাখ ৫৮ ও মিখায়েল লিয়াক্স অপরাজিত ৫৯ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।

বড় লক্ষ্য তাড়ায় ৫৫ রানের উদ্বোধনী জুটিতে ভালোই জবাব দিচ্ছিল জিম্বাবুয়ে। কিন্তু সংগ্রহটা ১০৭ রানে যেতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপরই নামে বৃষ্টি। দীর্ঘক্ষণ পর খেলা শুরু হলে জিম্বাবুয়ের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২৯৯।

একটা পর্যায়ে ১৯৩ রানে ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে যখন হারের মুখে, নতুন করে আশা দেখান ম্যালকম ওয়ালার। নবম উইকেটে তিনি টেন্ডাই চাতারাকে সঙ্গে নিয়ে গড়েন ৭৬ রানের জুটি।

কিন্তু ওয়ালার নবম ব্যাটসম্যান হিসেবে ৯২ করে আউট হওয়ার পরই ম্যাচ থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে। ৪১.৪ ওভারে ২৭২ রানে আলআউট হয়ে যায় তারা। ৬২ বলে ১০ চার ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংসটি সাজান ওয়ালার।

স্কটল্যান্ডের ৩৬ বছর বয়সি বাঁহাতি স্পিনার কন ডি ল্যাঙ্গে ৬০ রানে ৫ উইকেট নিয়ে দলের ঐতিহাসিক জয়ে অবদান রাখেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে