,

শাহজালালে ৭৭ লাখ টাকার বিদেশী মুদ্রা জব্দ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী এক যাত্রীর সবজির ব্যাগের ভেতর থেকে ৭৬ লাখ ৫৮ হাজার ১২৩ টাকার বিদেশী মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শুক্রবার সকালে মুদ্রাসহ তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি করে জানান, আটক মো. মোতালেব (৫০) নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসিন্দা। বাংলাদেশ বিমানে বিজি ০৮৪ ফ্লাইটে করে সিঙ্গাপুর যাচ্ছিলেন মোতালেব। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখা হয়। এরপর শাহজালালের কাস্টমস হলে নিয়ে তল্লাশি করে ব্যাগের ভেতরে বিশেষভাবে লুকিয়ে (সবজির ভেতর) রাখা সৌদি রিয়াল, দিরহাম, ব্রুনাই রিংগিত, থাই বাথ, সিংগাপুর ডলার, ইউএস ডলার, চাইনা ইউয়ান মুদ্রা উদ্ধার করা হয়। এসব মুদ্রা সবজির ব্যাগের নিচে বিশেষভাবে প্যাকেটে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে আটক মোতালেবকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য আইনগতও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান মইনুল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের