,

সুন্দরবনে ৭ জেলে উদ্ধার, অস্ত্রসহ গ্রেফতার ৪

news-image

খুলনা প্রতিনিধি : সুন্দরবনের জলদস্যু রবিউল বাহিনীর ৪ সদস্যক গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মুক্তিপণের দাবিতে জিম্মিকৃত ৭জন জেলেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় র‌্যাব-৬ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব-৬ এর অপস অফিসার মো. জাহিদুল ইসলাম শুক্রবার বেলা ১১টায় জানান, জলদস্যু রবিউল বাহিনীর সদস্যরা সুন্দবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকার ৭জন জেলেদের জিম্মি করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এ খবর পেয়ে র‌্যাব-৬ এর একটি দল অভিযানে যায়। অভিযান চালিয়ে জলদস্যু রবিউল বাহিনীর ৪ সদস্যকে ৭টি অস্ত্রসহ গ্রেফতার করে। একই সঙ্গে জিম্মি থাকা ৭জন জেলেকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ১০ই জুন সুন্দরবনের হড্ডা খাল এলাকায় র‌্যাব-পুলিশের যৌথ অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে জলদস্যু রবিউল বাহিনীর প্রধান রবিউল নিহত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা