,

‘পাহাড়ে দুর্গতদের জন্য ঘরে বসে খালেদার মায়াকান্না’

news-image

কুমিল্লা প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিন পার্বত্য জেলায় পাহাড় ধসে যারা দুর্গত হয়েছে তাদের জন্য সরকার পুরোদমে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে। ঠিক একই সময়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া ঘরে বসে সরকারের সমালোচনা আর দুর্গতদের জন্য মায়াকান্না করছেন। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে থেকেও পুরো ঘটনার তদারকি করছেন এবং দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন।

শুক্রবার কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা অনলাইন ওয়েব বেইজড এক্সেল লোড ওয়েয়িং স্কেল সিস্টেম বর্ধিতকরণ প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশে অবস্থান করলেও তিনি বা তার দলের নেতারা দুর্গতদের কোন প্রকার খোঁজ খবর নেননি। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজ খবর রাখছেন, প্রতিদিনের ত্রাণ তৎপরতা মনিটরিং করছেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের নেতৃত্বে একটি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

দাউদকান্দি টোলপ্লাজার টোল আদায় এবং ওজন স্কেলে দায়িত্বরত টোল আদায়কারী প্রতিষ্ঠান সিএনএফ এর লোকজন ব্যাপক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী তাদের সতর্ক করেন। টোলপ্লাজায় যাতে কোন প্রকার দুর্নীতি না হয় সেজন্য খেয়াল রাখতে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী এবং পৌর মেয়র নাঈম ইউসুফ সেইনকে দায়িত্ব দেন।

তিনি বলেন, আগামী ঈদে ঘরমুখো যাত্রীদের যাতে কোন প্রকার যানজটে পড়তে না হয় সেজন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের প্রধান প্রধান সড়কগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্ত্রীর দাউদকান্দি সফরের সময় হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন, দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে