,

বসেছে এক তারার হাট

news-image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার-মাহফিলে বসেছে এক তারার হাট। বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে এই আয়োজন হয়। যেখানে দেখা মিলেছে প্রায় সর্বস্তরের শিল্পীদের। ঘটেছে নবীন আর প্রবীণের সেতুবন্ধন।

 এতে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলমগীর, ফারুক, সোহেল রানা, ববিতা, শাবনাজ, চম্পা, নুতন, রোজিনা, অঞ্জনা, ডিপজল, আমিন খান, ফেরদৌস, রিয়াজ, পপি, বাপ্পী, সাইমন, মিষ্টি জান্নাত, কেয়া, ইমন, তানহা তাসনিয়া, তানিন সুবহা, অধরা খানসহ পরিচালক-প্রযোজকসহ চলচ্চিত্র ও মিডিয়া অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-সদস্যরা।

 আয়োজনের এক ফাঁকে সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আমরা তো আসলে একই পরিবারের সদস্য। মাঝে মধ্যে যেটা আমরা মনের ভুলে ভুলে যাই। পবিত্র রমজান মাসে এই ইফতার-মাহফিলকে কেন্দ্র করে এভাবে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে পেরে খুব ভালো লাগছে। সিনিয়র শিল্পী যারা এসেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা। শিল্পীদের মধ্যে কোনও ভেদাভেদ নেই। যা আছে, সেটা ভুল বোঝাবুঝি। এটা চিরদিন থাকবে না। আগামী দিনেও আমরা এভাবে সবাই একসঙ্গে পথ চলতে চাই।’ বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা