,

৮ সপ্তাহের জামিন পেলেন মুশফিকের বাবা

news-image

নিউজ ডেস্ক : বগুড়ার মাটিডালি এসওএস হ্যারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র মাসুক ফেরেদৗস হত্যা মামলায় বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারাকে আট সপ্তাজের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী জাহিদুল বারি।

বিচারপিত ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথ সমন্বয়ে গঠিত হাইেকার্টের বেঞ্চ গত ৫ জুন এ জামিন দেন।

জাহিদুল বারি সাংবাদিকদের বলেন, হাইকোর্ট ৫ জুন মাহবুব হামিদ তারাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এ সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতেও আদেশে বলা হয়েছে।

গত ১৩ মে রাতে বগুড়া শহরের মাটিডালী হাজীপাড়া এলাকায় এসওএস হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মাসুক ফেরদৌসকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টা পর মুশফিকের বাবা চাচাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন নিহত মাসুকের বাবা এমদাদুল হক এমদাদ।

মামলার অন্য আসামিরা হলেন- মাহবুব হামিদ তারার ছোটভাই মেজবাহুল হামিদ, লাল মিয়া, মো. খায়রুল, আল আমিন হেলাল, মো. ছামছুল, মো. তারাজুল, মো. নাইম, মো. অনিক, মো. নাহিদ, কাঞ্চন, মো. ফয়সাল, মো. শাকিল, মো. সাকিব, মো. বিটুল ও আল মামুন।সমকাল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা