,

আমিরকে তৃতীয় বিয়ে করতে দেবেন না সালমান

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। বয়স পঞ্চাশ উর্ধ্ব, তবে এখনো ব্যাচেলর তকমাটা ঘোচেনি তার। বাহুবলি সিনেমায় কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছিলেন? এই প্রশ্নের আগে সম্ভবত সবচেয়ে বেশিবার উচ্চারিত প্রশ্ন ছিল, সালমান কবে বিয়ে করছেন?

বিয়ে নিয়ে সালমানের মাথা ব্যাথা রয়েছে কিনা তা জানা না গেলেও বন্ধু আমির খান কিন্তু চান এ অভিনেতা বিয়ে করে সংসারী হোক। এমনকি সালমানের বিয়ে নিয়ে একবার আমিরকে প্রশ্ন করা হলে জবাবে বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’খ্যাত এ অভিনেতা জানিয়েছিলেন, তিনি চান সালমান বিয়ে করুক। আর চাইলে এ বিষয়ে সালমানকে রাজি করাতেও পারবেন তিনি। প্রয়োজনে সালমানের হাত-পা বেঁধে রাজি করাবেন।

আমিরের এ কথা কান এড়ায়নি সালমানের। সম্প্রতি এ প্রসঙ্গে জানতে চাইলে সালমান মজা করে বলেন, ‘আমি শুনেছি আমির আমার বিয়ে নিয়ে কথা বলেছে। সে আমার হাত-পা বেঁধে বিয়ে দিতে চায়। আর আমি চাই, আমিরের হাত-পা বেঁধে দিতে যাতে ও তৃতীয় বিয়ে না করতে পারে।’

সালমান বিয়ের পিঁড়িতে না বসলেও আমির এ পর্যন্ত দুটি বিয়ে করেছেন। ১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে প্রথম বিয়ে হয় তার। ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন তিনি।

বর্তমানে টিউবলাইট সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা টিউবলাইট। সালমান খান ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঝু ঝু ও সোহেল খান। এ ছাড়া একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটি পরিচালনা করছেন কবির খান। আগামী ২৫ জুন মুক্তি পাবে সিনেমাটি ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে