,

নির্বাচনের আগে অনেকে জাপায় যোগ দেবে : এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে। বিভিন্ন দল থেকে আমাদের দলে যোগদান করছে। আগামী নির্বাচনের আগে বড় দল থেকে আরো অনেকে জাতীয় পার্টিতে যোগ দেবে।

বৃহস্পতিবার রংপুর দর্শনাস্থ পল্লীনিবাসে কালীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ফরহাদ হোসেন মাস্টার সহ আ’লীগের প্রায় শতাধিক নেতাকর্মীর জাপায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এরশাদ বলেন, মানুষ পরিবর্তন চায়। আর জাতীয় পার্টিই সে পরিবর্তন এনে দিতে পারে। মানুষ জাতীয় পার্টির সুশাসনের কথা ভুলে নাই। মানুষ আজ সর্বক্ষেত্রেই নিগৃহীত। নিরাপত্তা নেই, বাকস্বাধীনতা নেই। তাই জনগণকে মুক্তি দিতে হলে দলকে আরো শক্তিশালী করে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যেতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি আলহাজ্ব মোফাজ্জল হোসেন মাস্টার, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জাতীয় পার্টির যুগ্ম-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী মো. মশিউর রহমান ও ছাত্রসমাজ নেতা রাজ্জাকুর ইসলাম রাজ্জাক প্রমূখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের