,

নববধূকে রেখেই না ফেরার দেশে চলে গেলেন ক্যাপ্টেন তানভীর

news-image

অনলাইন ডেস্ক : ক্যাপ্টেন তানভীর সালাম শান্ত। বিয়ে করেছেন মাত্র ১০ মাস আগে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিয়ের স্মরণীয় মুহূর্তের ছবিতে এখনও সতেজ।

প্রতিটি ছবিতে হাতে হাত রেখে হাস্যোজ্জ্বল স্বামী-স্ত্রী। হয়তো কথা ছিল জীবনভর একসঙ্গে চলার। স্ত্রীর হাতের মেহেদির রঙ হয়তো এখনও মুছে যায়নি। কিন্তু বছর না পেরোতেই কথা রাখেননি তানভীর। নবপরিণীতাকে একা রেখে চলে গেছেন না ফেরার দেশে।

গতকাল মঙ্গলবার পাহাড়ধসে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক বন্ধ হয়ে যায়। যানবাহন চলাচল স্বাভাবিক করতে যান উদ্ধার অভিযানে। কিন্তু ফেরা হয়নি তার। মাটিচাপা পড়ে তারও মৃত্যু হয়।

পটুয়াখালী জেলার বাউফলের ছেলে তানভীর ২০০৯ সালে যোগদান করেন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। ৬৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে কমিশন লাভ করেন তিনি।

পরে ক্যাপ্টেন পদমর্যাদায় পদোন্নতি পান। বিয়ে করেন ২০১৬ সালের ২ সেপ্টেম্বর। তানভীর ও তার স্ত্রীর ফেসবুক ওয়ালে বিয়ের স্মরণীয় মুহূর্তের ছবি এখনও সজীব। তানভীরের প্রোফাইল ছবিও তার বিয়ের ছবি।

তার ফেসবুকের কাভার ফটোতে আছে পবিত্র কুরআনের সুরা হাশরের একটি আয়াতের অনুবাদ। যেখানে লেখা আছে, ‘যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে যে, পাহাড় বিনীত হয়ে আল্লাহ তা’আলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি, যাতে তারা চিন্তাভাবনা করে।’

তার স্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট টুকটুক নামে। সেখানেও দুজনের নানা রঙের রঙিন দিনগুলোর সব ছবি শোভা পাচ্ছে, যা এখন দেখে প্রতিনিয়ত দগ্ধ হবেন নববধূ। টুকটুকের প্রোফাইলেও রয়েছে দুজনের ছবি।

গত ২১ সেপ্টেম্বর টুকটুকের হাতে রিং পরানোর ছবি পোস্ট করেছেন টুকটুক। গত ৭ জানুয়ারি সমুদ্র পাড়ের কোনো হোটেলের সুইমিংপুলে তোলা দুজনের একটি ছবি পোস্ট করেছেন টুকটুক।

ওই ছবির ক্যাপশন দিয়েছেন, ‘লাভ অব মাই লাইফ’। ওয়ালে রয়েছে দুজনের হাস্যোজ্জ্বল একাধিক ছবি। আজ থেকে যা স্মৃতির পাতায় স্থান পাবে।

প্রসঙ্গত, টানা বর্ষণে চট্টগ্রাম বিভাগের তিন জেলায় ভয়াবহ বিপর্যয়ের পর ধসে পড়া পাহাড়ের মাটি সরিয়ে হতাহতদের উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযান শুরু করেছেন উদ্ধারকর্মীরা।

দুদিনের টানা বর্ষণে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড়ধসে এবং গাছ চাপায় ১৪৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন সেনা সদস্যও রয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে