,

নারীর খাবার কেড়ে নিল ‘ছিনতাইকারী’ বেজি

news-image

অনলাইন ডেস্ক : দুপুরের খাবার হাতে নিয়ে ঘুরছিলেন এক নারী পর্যটক। হঠাৎ এক ছিনতাইকারী বেজির হানা। নিমিষেই ওই নারীর হাত থেকে খাবার কেড়ে নিয়ে দে ছুট! গত সপ্তাহে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় এ ঘটনা ঘটে। ইউটিউবে পোস্ট করা একটি ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বেজির মতো একটি প্রাণী হঠাৎ এক পর্যটক দলের মধ্যে ঢুকে পড়ে। দুজন নারী তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও সে যেতে নারাজ। পর্যটকদের চারপাশে ঘুরতে ঘুরতে অকস্মাৎ এটি এক নারী পর্যটকের ওপর হামলে তাঁর হাত থেকে খাবারের প্যাকেট ছিনিয়ে নেয়।

মধ্য আমেরিকায় বেজির মতো দেখতে এই প্রাণীটিকে র‍্যাকুন নামে ডাকা হয়। ইন্টারনেট দুনিয়া একে ‘ট্রাশ পান্ডা’ বা ‘নোংরা পান্ডা’ বলেও অভিহিত করা হয়। চোখের চারপাশের কালো দাগের জন্য স্থানীয় মানুষের কাছে এরা ‘মুখোশ পরা ডাকাত’ হিসেবেও পরিচিত।

ভিডিওতে দেখা যায়, খাবার ছিনিয়ে নেওয়ার পর সবার সামনেই প্যাকেটটি ছিড়ে তাতে কী আছে বোঝার চেষ্টা করে র‍্যাকুনটি। এক পর্যটক মন্তব্য করেন, সে হয়তো প্রমাণ করতে চেয়েছে তার চুরি করে খেতে ভালো লাগে না। সে যা করে প্রকাশ্যেই করে। পরে এক পুরুষ পর্যটক তাকে তাড়ানোর চেষ্টা করলে সে একটি কলা মুখে নিয়ে পালিয়ে যায়।

হিগিনস নামে যুক্তরাষ্ট্রের এক পর্যটক বিষয়টি বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আমার বেশ হাসি পাচ্ছিল। তবে আমি কোনো নেতিবাচক উদ্দেশে হাসিনি। ওই নারীর জন্য আমার খারাপ লাগছে। বেচারি তিনি তার দুপুরের খাবার হারালো। কিন্তু এটা ছিল হাস্যকর পরিস্থিতি।’

তবে কোস্টারিকায় র‍্যাকুনের এই হামলে পড়ে খাবার ছিনিয়ে নেওয়ার বিষটি বিরল নয়। তারা এমনটা মাঝেমধ্যেই করে থাকে।সূত্র- এনডিটিভি

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে