,

দেশে বেকারের সংখ্যা ২৫ লক্ষাধিক : সংসদে পরিকল্পনা মন্ত্রী

news-image

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে মোট বেকারের সংখ্যা ২৫ লাখ ৮৭ হাজার জন। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী এমপি জাহান আরা বেগম সুরমার (আসন-২১) এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরুর পর প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

চট্টগ্রামের নারী এমপি মাহজাবীন মোরশেদের (আসন-৪৫) প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী জানান, সর্বশেষ আদমশুমারি ও গৃহগণনা ২০১১ সালে অনুষ্ঠিত হয়েছে। সে হিসেবে অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। ২০২১ সালে ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মাহফুজুর রহমান মিতার এক প্রশ্নের জবাবে আ হ মুস্তফা কামাল বলেন, দেশ থেকে শতভাগ দারিদ্র্য দূরীকরণ, সবার জন্য খাদ্য নিশ্চিতসহ নিম্ন আয়ের জনগণের ভাগ্যের উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।

‘আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ পেরিয়ে একটি শান্তিপুর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদে পরিণত করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ,’ বলেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের