,

দুই বছর পর রিয়াজ-ভাবনা

news-image

বিনোদন ডেস্ক : দুই বছর পর আবারও রিয়াজের সঙ্গে জুটি বেঁধে একটি টেলিফিল্মে অভিনয় করলেন ভাবনা। ক্যারিয়ারে প্রথমবার মোহন খানের নির্দেশনায় রিয়াজের সঙ্গে অভিনয় করেছিলেন ভাবনা।

দ্বিতীয়বার অভিনয় করেছিলেন ২০১৫ সালে ‘আহা কি সুন্দর’ শিরোনামের একটি নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছিলেন অনিমেষ আইচ।
‘শুকনো ফুল ও সচেজ প্রেমের গল্প’ শিরোনামে টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। ‘স্বামী-স্ত্রীর সম্পর্কটা একে অন্যের কাছে সবকিছুই শেয়ার করতে হয়। কোনো কিছু গোপন রাখতে নেই। গোপন করলে কেউ না কেউ মানসিক ভারসাম্যহীনতায় ভোগেন। ‘- এটাই হচ্ছে টেলিফিল্মটির মূল উপজীব্য।

এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘এবারের ঈদে খুব বেশি কাজ করিনি। তবে যে ক’টি কাজ করেছি প্রত্যেকটিরই গল্প এককথায় অসাধারণ। অলিক ভাইয়ের এই নাটকের গল্প খুব ভালো। দর্শকের জন্য একটি মেসেজও আছে। ‘

গত ১৩ জুন রিয়াজ ও ভাবনা টেলিফিল্মটির শুটিংয়ের কাজ শেষ করেছেন। রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজ, হাসপাতাল এবং বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির শুটিং হয়েছে। আসছে ঈদে বাংলাভিশনে ‘শুকনো ফুল ও সতেজ প্রেমের গল্প’ প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের