,

রাজের সঙ্গে ব্রেকআপ নিয়ে শুভশ্রীর বক্তব্য

news-image

 

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এ অভিনেত্রীর বস-টু সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাচ্ছে। এছাড়া তার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত কারণেও বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছেন তিনি।

সম্প্রতি নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে ব্রেকআপ হয়েছে শুভশ্রীর। ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অভিনয় ক্যারিয়ার ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

প্রথমে দেবের সঙ্গে, এরপর রাজের সঙ্গে ব্রেকআপ। এ ধরনের মানসিক অশান্তি নিয়ে ঈশ্বরের কাছে কোনো অভিযোগ করেছেন? এমন প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, ‘না, আমি এ ধরনের পরিস্থিতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এগুলো আমাকে আরো শক্তিশালী করে। এমন পরিস্থিতি অনেক কঠিন, কিন্তু আমার কিছু যায় আসে না, আমার এ নিয়ে কোনো অনুশোচনাও নেই। আমি শুধু ঈশ্বরকে শক্তি দিতে বলি যেন এই কঠিন পরিস্থিতিগুলো মোকাবেলা করতে পারি।’

ব্রেকআপের কারণ জানতে চাওয়া হলে এ অভিনেত্রী বলেন, ‘প্রথমত আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার কিছু নেই, আমি এ প্রসঙ্গে কিছু বলব না। কেন আমাদের ব্রেকআপ হয়েছে এটি আমি নিজেও চিন্তা করিনি। সুতরাং কেন, কীভাবে এবং কার জন্য আমাদের ব্রেকআপ হয়েছে তার উত্তর দিতে পারব না। ব্রেকআপ ব্রেকআপই, পেছনে ফিরে দেখার কিছু নেই। জীবনে অনেক ভালো কিছু আসবে।’

‘রাজ মানুষ হিসেবে খুবই ভালো এবং আমাদের সম্পর্কটা ইতিবাচকভাবে শুরু হয়েছিল এবং ভালোভাবেই শেষ হয়েছে। তাই নেতিবাচকভাবে পেছনে ফিরে তাকাব না। রাজের সঙ্গে আমার কিছু ভালো সময় কেটেছে, আমি চাই সেই স্মৃতিগুলো সেভাবেই থাকুক। বলেন শুভশ্রী।

তিনি আরো বলেন, ‘আপনি জীবনে সবকিছু পাবেন না। আমি শুভশ্রী বর্তমান অবস্থানে দেব কিংবা রাজের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জন্য আসিনি। গত ১০ বছর আমার কঠোর পরিশ্রমের জন্য এসেছি। আমি পরিচালক রাজের অনেক বড় ভক্ত। ভবিষ্যতে তার সঙ্গে সিনেমায় কাজও করব। আমি কি দেবের সঙ্গে ধুমকেতু সিনেমায় কাজ করিনি? আমরা পেশাদার, তাই যখন কাজের প্রশ্ন আসে ব্যক্তিগত সম্পর্কগুলো পেছনে চলে যায়।’

শুভশ্রীর আগে মিমির সঙ্গে প্রেম করতেন রাজ। অনেকেই ধারণা করছেন আবারো মিমির কাছে ফিরবেন এ নির্মাতা। শুভশ্রী জানান, মিমি অনেক প্রতিভাবান অভিনেত্রী। মিমির সঙ্গে বলার মতো সম্পর্ক নেই তার কিন্তু দেখা হলে বেশ আন্তরিকভাবে একে অপরের সঙ্গে কথা বলেন তারা। আর রাজ যদি মিমির কাছে ফিরেও যায় তবুও তার কোনো যায় আসে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা