,

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না করতে প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

news-image

নিউজ ডেস্ক : দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কিছু না করতে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা আজ বুধবার লন্ডনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “এক সময় বাংলাদেশ ভিক্ষুকের দেশ, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য খারাপ নামে পরিচিত ছিল। আমরা এসব পরিস্থিতি মোকাবেলা করে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছি। কাজেই আপনারা এমন কিছু করবেন না, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ”

শেখ হাসিনা বলেন, “আমাদের উন্নয়ন অনেক বিদেশি নেতৃবৃন্দের কাছে যাদুর মতো। কিন্তু এটা আমাদের জন্য যাদু নয়, দেশের জনগণের সেবার আন্তরিকতা। ”

সরকারি সফরে সুইডেন যাওয়ার পথে লন্ডনে ২৪ ঘণ্টার যাত্রাবিরতিতে আছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “দেশ-বিদেশে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব দেশের উন্নয়ন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল এবং বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য আত্মনিবেদিত হয়ে কাজ করা। ”

এ সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “২০০৬ সালে দারিদ্র্যের হার ছিল ৫০ শতাংশ। এখন তা কমে ২২ শতাংশে দাঁড়িয়েছে। গত বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২ শতাংশ। এটা ছিল বাংলাদেশের জন্য অসাধারণ সাফল্য। ”

বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়াও দেশে ভারি বর্ষণের ফলে সৃষ্ট ভূমি ধসে জীবন ও সম্পদহানি এবং লন্ডনে বহুতল ভবনে আগুনে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন তিনি।

তা ছাড়াও যুক্তরাজ্যে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দল সেমিফাইনালে উন্নীত হওয়ায় দলের সব সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এর আগে নবনির্বাচিত লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে