,

লন্ডনে আগুনে হতাহত : খালেদা জিয়ার শোক

news-image

নিজস্ব প্রতিবেদক : ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বহুতল ভবনে অগিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বুধবার রাতে সংবাদ মাধ্যমে শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, “পশ্চিম লন্ডনে গ্রিনফেল টাওয়ারে ভয়াবহ আগুনে পুড়ে কয়েকজনের মৃত্যু ও অসংখ্য মানুষের আহতের খবরে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। আমি আশাবাদী-যুক্তরাজ্য সরকার এই দুঃখজনক সংকট দ্রুতই কাটিয়ে উঠতে সক্ষম হবে।’ তিনি বলেন, ‘উদ্ধারকর্মীরা তাঁদের অক্লান্ত প্রচেষ্টার মধ্য দিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন, তাঁরা দ্রুতই ভবনে আটকেপড়া মানুষদের উদ্ধার করতে সফল হবেন বলে আমি বিশ্বাস করি। আগ্নিকাণ্ডে পুড়ে মানুষের মৃত্যু ও গুরুতর আহতের ঘটনায় যুক্তরাজ্যবাসীর মতো বাংলাদেশিরাও মর্মাহত।’

খালেদা জিয়া আরো বলেন, ‘আমি হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তিনি যেন নিহতদের শোকার্ত পরিবারগুলোকে এই বিশাল শোক সইবার ক্ষমতা দান করেন। আমি নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা