,

টেলিফিল্মে কেয়া

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রই চিত্রনায়িকা কেয়ার ধ্যান-জ্ঞান। তবে টিভি নাটক বা টেলিফিল্মে খুব একটা চোখে পড়ে না এই নায়িকাকে। প্রায় চার বছর আগে একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন তিনি।

সম্প্রতি ফের এই ধারার কাজে যুক্ত হয়েছেন কেয়া। সকাল আহমেদের পরিচালনায় ‘বসন্ত যায় বসন্ত আসে’ শিরোনামের একটি টেলিফিল্মে তাকে দেখা যাবে। এতে তিনি জোহরা চরিত্রে অভিনয় করেছেন। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির শুটিং হয়েছে। কেয়া বলেন, ‘শুধু এতোটুকু বলতে পারি যে, আমি জোহরা চরিত্রে অভিনয় করছি। এর বেশি গল্পটা বলতে চাই না। কারণ খুব চমৎকার একটি গল্প। গল্প ভালো লেগেছে বলেই এতোদিন পর আবারো টেলিভিশনের জন্য কাজ করেছি। কারণ আমার চলচ্চিত্রের দীর্ঘদিনের পথচলায় খুব বেশি নাটক কিংবা টেলিফিল্মে কাজ করিনি আমি। তিনটি কিংবা চারটি কাজ করেছি। ছোটপর্দার কাজের ব্যাপারে আমি খুব চুজি। সেই হিসেবে বসন্ত যায় বসন্ত আসে দর্শকের ভালোলাগার মতো একটি টেলিফিল্ম হবে।’

পরিচালক জানিয়েছেন, আসছে ঈদে এসএটিভিতে প্রচার হবে এই টেলিফিল্মটি। চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার জানান, প্রায় চার বছর আগে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা অবলম্বনে কেয়াকে নিয়ে নির্মাণ করেছিলেন বিশেষ টেলিফিল্ম ‘পিছুডাক’। এরপর কেয়া টিভির জন্য আর কাজ করেননি। চিত্রনায়ক বাপ্পারাজের বিপরীতে তিনি প্রথম প্রয়াত পরিচালক মোহাম্মদ হাননানের নির্দেশনায় টিভি নাটকে অভিনয় করেন। চিত্রনায়ক সম্রাটের বিপরীতেও একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি।

এদিকে কেয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’। এতে তার বিপরীতে ছিলেন সাইমন। এছাড়া শিগগিরই নায়িকা ‘শিরোনামে তুমি’ চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছেন। তবে এই চলচ্চিত্রটি কে নির্মাণ করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এতে কেয়ার বিপরীতে যথারীতি অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন। কেয়া অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন আমিন খান ও রিয়াজ। নিজের অভিনয় জীবনের বড় প্রাপ্তির কথা উল্লেখ করে কেয়া জানান, নায়করাজ রাজ্জাকের নির্দেশনায় চলচ্চিত্রে অভিনয় করাটা তার জন্য অনেক বড় পাওয়া।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে