সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবাধ তথ্যপ্রবাহে সরকারের নীতি বাস্তবায়নে তৎপর থাকুন : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য পরিবেশনে সব সময়ই যত্নবান হওয়ার জন্য তথ্য ক্যাডারের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ বুধবার রাজধানীর বেইলী রোডস্থ অফিসার্স ক্লাবে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য সচিব মরতুজা আহমদ।

গণতান্ত্রিক ব্যবস্থায় বস্তুনিষ্ঠ তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ-উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, তথ্য কর্মকর্তারা তাদের কাজের মাধ্যমে সরকার ও গণমাধ্যমের মধ্যে সার্বক্ষণিক সেতুবন্ধন গড়ে তুলছেন।

এজন্য তথ্যমন্ত্রী অবাধ তথ্যপ্রবাহে বর্তমান সরকারের নীতি বাস্তবায়নে সদা-তৎপর থাকতে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রধান তথ্য অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

এসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) পরিচালক ফায়জুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এ এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদারসহ বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা