,

পাহাড় ধস: মাশরাফি-সাকিবের শোক প্রকাশ

news-image

স্পোর্টস ডেস্ক : টানা বর্ষণে রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে ব্যাপক প্রাণ হানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

মাশরাফি তার স্ট্যাটাসে বলেন, “পাহাড় কাটা আর অপরিকল্পিত বসত বাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধসে হতাহত হওয়ার খবর শুনতে হয়। ভূমি ধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি। উদ্ধার কাজে করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন সবাই দিতে পারে না, কিন্তু আপনারা পেরেছেন।”

সাকিব আল হাসান তার স্ট্যাটাসে বলেন, “পাহাড় ধসের ঘটনায় আমি শোকাহত। মহান আল্লাহর কাছে তাদের আত্মার মাগফেরাত এবং পরিবার পরিজনের মানসিক শক্তি কামনা করছি। ”

উল্লেখ্য, দু’দিনের টানা বর্ষণে রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জন। আহত হয়েছেন ৬৫ জন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের