,

জেতার জন্যই খেলবে বাংলাদেশ : মাশরাফি

news-image

 

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে ধাক্কা খায় বাংলাদেশ। পরের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ পয়েন্ট পায় টাইগাররা। এই পয়েন্টটি বাংলাদেশের জন্য লাকি কয়েন হয়ে দেখা দেয়। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়া স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে গেলে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসির কোনো আসরের সেমিফাইনালের টিকিট পায়।

ফাইনালে গিয়ে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে। সেটাকে চোখ রাঙাচ্ছে ক্রিকেট পরাশক্তি ভারত। কিন্তু সেমিফাইনাল ম্যাচ নিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা বেশ উজ্জীবিত। তারা ভারতের বিপক্ষে জেতার জন্যই আগামীকাল মাঠে নামবে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও তেমনটাই জানিয়েছেন।

মাশরাফি বলেন, ‘এই ম্যাচ নিয়ে ছেলেরা খুবই উজ্জীবিত। এ ধরণের একটি টুর্নামেন্টে সেমিফাইনাল খেলছে। এখানে আসার আগে এমনকী আয়ারল্যান্ড থেকেই আমরা ম্যাচ বাই ম্যাচ খেলার পরিকল্পনা করেছিলাম। সেভাবে খেলে সেমিফাইনালে উঠেছি। এই ম্যাচটিকে অন্যান্য ম্যাচের মতো করে খেলতে পারলে সেটা আমাদের জন্য ভালো হবে।’

দলের লক্ষ্য সম্পর্কে মাশরাফি বলেন, ‘আসলে আমরা ম্যাচ বাই ম্যাচ খেলার পরিকল্পনা করে খেলেছি। প্রত্যেকটা ম্যাচই আমরা জেতার জন্য খেলেছি। এটা একটা আলাদা ম্যাচ। এই ম্যাচের হাইপ অনেক থাকবে, স্বাভাবিক। আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে ভালো খেলার, জেতার। আমাদের প্রথম কাজ হবে রিলাক্স থেকে এই ম্যাচটি খেলা।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে