,

টাইগারের সঙ্গে দিশা, নাখোশ কৃতি

news-image

 

বিনোদন ডেস্ক : হিরোপান্তি সিনেমায় জুটি বেঁধেছিলেন টাইগার শ্রফ ও কৃতি স্যানন। প্রথম সিনেমাতেই বেশ প্রশংসা পেয়েছিলেন তারা। সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত সিনেমাটি তাদের অভিনয় ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবেও কাজ করে।

এ সিনেমার পর টাইগার শ্রফকে নিয়ে বাঘি-অ্যা রেবেল সিনেমা নির্মাণ করেন সাজিদ। এতে টাইগারের বিপরীতে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর। এ সিনেমাটিও বক্স অফিসে সাফল্য পায়। পরবর্তী সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেন নির্মাতারা। এ সিনেমাতেও নায়কের ভূমিকায় থাকছেন টাইগার শ্রফ। কিন্তু কৃতিকে নিয়ে আর কোনো সিনেমা নির্মাণ করেননি সাজিদ।

কিছুদিন আগে প্রযোজক সাজিদ জানান, বাঘি-টু সিনেমায় টাইগারের বিপরীতে অভিনয় করবেন এ অভিনেতার কথিত প্রেমিকা দিশা পাটানি। আর এতেই নাকি সাজিদ ও টাইগার শ্রফের ওপর নাখোশ হয়েছেন কৃতি স্যানন।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘প্রথমে এ সিনেমায় কৃতিকে নেয়ার কথা ছিল। হিরোপান্তি সিনেমার টিমের সঙ্গে আবারো কাজ করতে পারবেন ভেবে ভীষণ খুশি হয়েছিলেন কৃতি। কিন্তু সিনেমায় দিশা পাটানিকে নেয়াতে নাখোশ হয়েছেন তিনি।’

সূত্রটি আরো বলেন, ‘টাইগার চাইছিলেন দিশার সঙ্গে বড় পর্দায় হাজির হতে। মুন্না মাইকেল সিনেমাতেও তিনি দিশার সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হয়েছেন। এরপর সাজিদ টাইগার শ্রফকে প্রতিজ্ঞা করেন বাঘি-টু সিনেমায় দিশাকে চুক্তিবদ্ধ করবেন তিনি।’

রোমান্টিক-অ্যাকশন-ড্রামা ঘরানার বাঘি সিনেমাটি পরিচালনা করেছিলেন সাব্বির খান। বাঘি-টু সিনেমাটি পরিচালনা করবেন কোরিওগ্রাফার-পরিচালক আহমেদ খান। আগামী জুলাইয়ে সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে